উপদেশমূলক গল্প লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
উপদেশমূলক গল্প লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৭

চোর

একবার এক চোরকে সামান্য ম্যানহোলের ঢাকনা চুরির অপরাধে মৃত্যুদন্ড দেয়া হল তখন সে চোর তার শেষ ইচ্ছা হিসেবে দেশের প্রধানমন্ত্রীর সাথে দেখা করার সুযোগ চাইল
যখন তাকে প্রধানমন্ত্রীর কাছে নিয়ে আসা হলো তখন সে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলল, ‌'স্যার, আপনার সাথে দেখা করতে চাওয়ার একটাই কারণ তা হলো, আমার কাছে এমন একটা গাছের বীজ আছে যে গাছটা মনের সব ইচ্ছা পূরন করতে পারে। আমি আপনার জন্য এই গাছটা রোপণ করে দিয়ে যেতে চাই
প্রধানমন্ত্রী তাকে জিজ্ঞেস করল, 'তোমার চারা লাগাতে কত দিন লাগবে?'
োর উত্তর দিল, 'এইতো স্যার, সাত দিন।'
Read More »

শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১৬

তাবিজ

এক মহিলা জৈনিক বুযুর্গের নিকট এসে বললো! হযরত আমাকে এমন একটি তাবিজ দিন, যা ব্যবহার করলে আমার স্বামী আমার প্রতি নম্র-কোমল হয়ে যাবে। উক্ত বুযুর্গ কিছু পানি নিয়ে তাতে কোন কিছু না পড়ে তাকে দিয়ে দিলেন এবং বললেন, এ পানি বোতলে রেখে দিবে। যখন তোমার স্বামী ঘরে আসবে, তখন এ পানি হতে সামান্য কিছু মুখে নিয়ে বসে থাকবে এবং সে ঘর থেকে বের না হওয়া পর্যন্ত পানি মুখেই রাখবে। ফলে তোমার স্বামী পানির মতো হয়ে যাবে।


মহিলা তাই করলো। স্বামী যখন ঘরে আসতো, সে বোতলের মুখ খূলে কিছু পানি মুখে নিয়ে বসে থাকতো, ফলে অল্প কিছু দিনের মধ্যেই স্বামী তার প্রতি অত্যন্ত নম্র-কোমল হয়ে গেলো।
তখন মহিলাটি কিছু নযরানা নিয়ে উক্ত বুযুর্গের কাছে গিয়ে বললো, হযরত! আমার স্বামী এখন আর আমাকে কঠিন কোন কথা বলে না। আমার প্রতি অত্যন্ত নম্র-কোমল ও সদয় হয়ে গেছে।
বুযুর্গ তখন মুচকী হেসে বললেন, সেটা তো একটা কৌশল ছিল। ঝাড়-ফুক বলতে কিছুই ছিল না। তোমার আচরণ থেকে আমি বুঝতে পেরেছিলাম যে, তুমি তোমার স্বামীর প্রতি রুক্ষ ভাষা প্রয়োগ করতে। ফলে সেও তোমার উপর কঠোরতা করতো। তাই আমি তোমার মুখ বন্ধ করার জন্য এ কৌশল গ্রহন করেছিলাম। যাও, এখন থেকে আর স্বামীর সাথে রুক্ষ ভাষায় কথা বলবে না। আর তোমার এ টাকা ও মিষ্টি আমি গ্রহন করলাম না। তা তুমি নিয়ে যাও।”

বাস্তবিকই মানুষের মুখের ভাষা বড় বিপদ জনক। মুখের ভাষার কারনেই অনেক বিপত্তি ঘটে।
Read More »

শনিবার, ৫ নভেম্বর, ২০১৬

দূর্বলকে অবহেলা করা ঠিক না

এক গ্রামে অনেক গুলো সবল ছেলে পেলেদের মধ্যে একটি মাত্র দূর্বল ছেলে। তাই সবাই তাকে কিছুটা অবজ্ঞা করেই চলত। দূর্বল ছেলেটির খেলাধুলা কিংবা অন্য কোন কিছুতে অংশগ্রহন ছিল না বললেই চলে। গ্রামের ছেলে পেলেরা ছোট্ট একটা নদী অপর পারে পাহাড়ের কোলে মাঠের মত একটা জায়গায় খেলতে যেত। দূর্বল ছেলেটিও সংগে যেত, যদিও মাঠের একপাশে বসিয়ে রাখা হত তাকে। গাজ পালায় ঢেকে থাকা বনটিতে ভয়ংকর সব পশুর আনাগোনাও ছিল, যদিও দিনের বেলায় মাঠের দিকটা ছিল নিরাপদ। ঝড়ো আবহাওয়ার এক বিকেলে, সব ভয়কে উপেক্ষা করেই গ্রামের ছেলে পেলেরা রওয়ানা দিল খেলার মাঠের দিকে। বিকেল যতই গড়াতে লাগল ঝড়ের বেগও বাড়তে লাগল পাল্লা দিয়ে। ঝড় একসময় তীব্র রূপ ধারন করল। টনক নড়ল ছেলেগুলোর, দৌড়ে আশ্রয় নিল গূহার মত একটি জায়গায়। দূর্বল ছেলেটি আগে থেকেই ওখানে আশ্রয় নিয়েছিল।


 

 ঝড় তখন দানবীয় রূপে গাছপালা সব তছনছ করে ফেলছে। একটি গাছ শেকড়শহ উপড়ে এসে পড়ল গূহার মুখে। ঝড় কিছুটা কমে আসতেই ছেলেগুলা হাত লাগালো গাছটাকে সরানোর। কাজটি তাড়াতারি সাড়ার জন্য মরিয়া হয়ে উঠল তারা। সাঝের ঘনিয়ে আসা অন্ধকারে ভয়ের মাত্রাটা বাড়তে লাগল তাদের, ভয়ংকর সব জানোয়ারের। গাছ ঠেলতে লাগল তারা সবাই মিলে, গাছ একটু নড়ে তা আবার নড়ে না। বার বার চেষ্টা চালিয়ে ব্যর্থ হল তারা, শেষ পর্যন্ত মাটিতে হাতপা ছড়িয়ে বসে পড়ল সব হতাশ হয়ে পড়া ছেলেগুলা। বিশ্রাম নেয়ার পর, শেষ চেষ্টায় সব শক্তি লাগিয়ে আবার গাছিটিতে ঠেলা লাগাল তারা, একটু নড়ে থেমে পড়ল গাছটি আবার । "আমাকে তোমাদের সাথে চেষ্টা করতে দাও", দূর্বল ছেলেটি মৃদু শুরে বলল। সবাই তখন মরিয়া হয়ে উঠেছে। রাজি হয়ে আবার গাছিটিকে ঠেলতে শুরু করল সবাই, এবার দূর্বল ছেলেটিসহ। একটু একটু নড়তে শুর করল গাছটা, তারপর সবাইকে অবাক করে দিয়ে গাছটি গড়িয়ে পড়ল একপাশে একটুখানি, আর তাতে করেই গুহা থেকে বেরিয়ে আসার সুযোগ পেল ছেলেগুলো, একজন একজন করে। ওরপর থেকে দূর্বল ছেলেটিকে কেউ কখনো আর অবহেলা করেনি।

Read More »